প্রেমপত্র ৫



ভাঙা দরজা ; খোলা হাওয়া ; রেলপথে লাগে ব্রেক 
হকারের চিৎকার ; জোয়ারে ভাটায় ভেসে আসা প্যাসেঞ্জার 
আর ছেড়ে যাওয়া ফাঁকা ইস্টিশন প্রেম ||
চুপচাপ বেঞ্চগুলো মুখে মুখে তাকিয়ে 
ভেজা গা ; ফাঁকা পা ; বসে থাকে জমে থাকা 
নীরব রাতের কুয়াশা কাটিয়ে ||
খোলা বুক ; শুয়ে সুখ ; ঠান্ডায় জড়িয়ে 
একা একা ভাবে ওরা ; কি হবে এই রাতটুকু পেরিয়ে !!
ফাঁকা ট্রেন ; ফাঁকা বেঞ্চ ; ফাঁকা প্ল্যাটফর্ম 
আর ঠোঁটে ঠোঁটে জেগে থাকা 
দুজনার খোলা বুক আর ছেড়ে যাওয়া 
ফাঁকা ইস্টিশন প্রেম ||

Comments

Popular posts from this blog

প্রেমপত্র 3

প্রেমপত্র 2