প্রেমপত্র 1


চলতে চলতে হঠাৎ হারিয়ে যাই যদি 
খুঁজে কি নেবে সেদিন নিরঞ্জনা ;
ক্লান্ত আমার চোখের বন্ধ ইশারায় লিখবে কি প্রেম 
ভালোবাসার গল্পগুলি আগের মতোই -
পাবো কি ফিরে আবার ; এই পথে কোনদিন 
নিরঞ্জনা প্রতিদিন ||
বদলের শুরুটা হঠাৎ ; দেখা হয়ে গেলো সিনেমায় 
পাশাপাশি তুমি আর আমি 
কোনের ঠিকানায় ||
বাড়িয়ে দিই হাত , জড়িয়ে ধরি বুকে 
বালি রাশি তবু উড়ে যায় - ফেলে যাওয়া পুরাতন ; ব্যাস !!
তুমি ; আমি আর নিরঞ্জনা : প্রথম পরিচয় ||
তারপর পরপর রোজরোজ নেশাতুর চাওয়া পাওয়া 
এক পাতা ভরে লিখবে সাগরের জলে চোখে চোখে 
কিভাবে বেঁচে আছে বুক ; নিরঞ্জনার অপেক্ষায় ||

                                            sandip das 

Comments

Popular posts from this blog

প্রেমপত্র ৫

প্রেমপত্র 3

প্রেমপত্র 2