প্রেমপত্র 4

আজকের সকালটা 
কেমন অন্যরকম লাগছে -- 
প্রানখুলে হাসছে আকাশ ; 
হালকা চুমু দুগাল ছুঁয়ে 
পেরিয়ে গেলো হালকা বাতাস ;
নতুন করে বেঁচে উঠতে 
সূর্যমূর্খী ধরা দিচ্ছে গানে ;
প্রিয়তমা যাই তবে , মন ভার 
এসময় দরকার ; অল্প অপেক্ষার 
মিলবো এখানেই একদিন 
তুমি , আমি আর নিরঞ্জনা ||

হয়তো আদর ;
অনেক বেশি , ছুঁয়ে যাবে 
অন্য হাতে , তোমার প্রাণে ---
সেদিন আমায় মনে করে ; মনে রেখো 
আর আমায় ছাড়া চলতে শেখো 
বসন্তের এই রাস খেলাতে 
একবার খুঁজে দেখো  : পুরোনো রুমাল 
গন্ধটাকে 
মনে মনেই অচেনা সব 
কবিতার পাতা ; ঘটনা ঠাসা 
খুব লাগবে চেনা ; 
তুমি , আমি আর নিরঞ্জনা ||

Comments

Popular posts from this blog

প্রেমপত্র ৫

প্রেমপত্র 3

প্রেমপত্র 2