প্রেমপত্র 3

সেই ভাঙা বেঞ্চ ; 
সেই ছেঁড়া ঘাস ;
সেই পুরোনো সময় 
ফিরে দেখা সেই মিলনের কাল ||
ব্যর্থ ভাষা ;
ব্যর্থ অভিলাষ ;
বারবার খোঁজে চেনা সেই হাতখানা 
তুমি , আমি আর নিরঞ্জনা ||
জল ঝোরে বয়ে যায় ;
ভিজে যায় মাটি ;
প্রথম নয় তবু শেষ হতে চাওয়া 
মিথ্যে স্বপ্নের বেড়াজালে আটকে পড়া 
দুটি ফেলে যাওয়া রুমাল 
তুমি , আমি আর নিরঞ্জনা ||

Comments

Popular posts from this blog

প্রেমপত্র ৫

প্রেমপত্র 2