প্রেমপত্র 2
রাস্তার ধারে পোস্ট দুটো পাশাপাশি
দরজা খোলা ; সুনসান বাস ট্রাম রাজপথ
দুটো চোখ দেখছে -- হাতে হাত
আঙুলের মিলনে আজ প্রথম পরিচয় ||
ঘড়ির কাঁটা এগোচ্ছে ; পড়ন্ত বিকেলের রোদ
পরিচয় যেন এরই ফাঁকে খুঁজে পেলো তার পরিচয় --
তুমি , আমি আর নিরঞ্জনা ||
বৃষ্টি হয়নি সেদিন ; তবে কে আর জানতো
বাইসের সেই চোখের বৃষ্টি ; ভিজিয়ে দেবে তিরিশের মন
ছেড়ে যাওয়ার আগেই মিলন ঘটবে ||
আরও এগিয়ে দেখা যাক ; পায়ে পায়ে ঘেষাঘেষি
ছবিটুকু আজও পড়ে আছে -- মুঠোফোন খুলে দেখি
পা নয় শুধু ; রাস্তার ধারে পোস্ট দুটো পাশাপাশি

Comments
Post a Comment