প্রেমপত্র 4
আজকের সকালটা কেমন অন্যরকম লাগছে -- প্রানখুলে হাসছে আকাশ ; হালকা চুমু দুগাল ছুঁয়ে পেরিয়ে গেলো হালকা বাতাস ; নতুন করে বেঁচে উঠতে সূর্যমূর্খী ধরা দিচ্ছে গানে ; প্রিয়তমা যাই তবে , মন ভার এসময় দরকার ; অল্প অপেক্ষার মিলবো এখানেই একদিন তুমি , আমি আর নিরঞ্জনা || হয়তো আদর ; অনেক বেশি , ছুঁয়ে যাবে অন্য হাতে , তোমার প্রাণে --- সেদিন আমায় মনে করে ; মনে রেখো আর আমায় ছাড়া চলতে শেখো বসন্তের এই রাস খেলাতে একবার খুঁজে দেখো : পুরোনো রুমাল গন্ধটাকে মনে মনেই অচেনা সব কবিতার পাতা ; ঘটনা ঠাসা খুব লাগবে চেনা ; তুমি , আমি আর নিরঞ্জনা ||