Posts

Showing posts from June, 2018

প্রেমপত্র ৫

ভাঙা দরজা ; খোলা হাওয়া ; রেলপথে লাগে ব্রেক  হকারের চিৎকার ; জোয়ারে ভাটায় ভেসে আসা প্যাসেঞ্জার  আর ছেড়ে যাওয়া ফাঁকা ইস্টিশন প্রেম || চুপচাপ বেঞ্চগুলো মুখে মুখে তাকিয়ে  ভেজা গা ; ফাঁকা পা ; বসে থাকে জমে থাকা  নীরব রাতের কুয়াশা কাটিয়ে || খোলা বুক ; শুয়ে সুখ ; ঠান্ডায় জড়িয়ে  একা একা ভাবে ওরা ; কি হবে এই রাতটুকু পেরিয়ে !! ফাঁকা ট্রেন ; ফাঁকা বেঞ্চ ; ফাঁকা প্ল্যাটফর্ম  আর ঠোঁটে ঠোঁটে জেগে থাকা  দুজনার খোলা বুক আর ছেড়ে যাওয়া  ফাঁকা ইস্টিশন প্রেম ||